কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে দায়িত্বশীল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।