দক্ষিণ পূর্ব

কারবালার শোক স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল, নেতৃত্ব দেন ইমামবাড়ার পেশ ইমাম

shakhawat sohan
প্রকাশ : ৬ জুলাই ২০২৫
পঠিত :
কারবালার শোক স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল, নেতৃত্ব দেন ইমামবাড়ার পেশ ইমাম
নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। 

রোববার (৬ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে সাতটি তাজিয়া মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেন, ১৪০০ বছর আগের এই দিনেই মানবতার ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ইমাম হোসাইন (রা.) সত্য ও ন্যায়ের পথে শহীদ হয়েছিলেন। আমরা সেই আত্মত্যাগকে স্মরণ করছি।

মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে শিশু-বৃদ্ধরা। সবার পরনে ছিল শোকের প্রতীক কালো পোশাক। অনেকের হাতে ছিল কালো পতাকা, পাঞ্জা ও ব্যানার।

মিছিলে অংশ নিতে আসা এহসান উদ্দিন বলেন, আমি গত ২০ বছর ধরে এই শোক মিছিলে অংশ নিচ্ছি। আমার সন্তানদেরও শেখাচ্ছি, কারবালার ঘটনা কেবল ধর্মীয় নয়, মানবতার শিক্ষা দেয়। হোসাইনের আত্মত্যাগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—অন্যায়ের সঙ্গে আপস চলে না।

মিছিল ঘিরে পুরো নগরীতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক টিম দায়িত্ব পালন করে। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও মিছিলের সার্বিক সহযোগিতায় সক্রিয় ছিলেন।

তাজিয়া মিছিল শেষে অংশগ্রহণকারীরা ইমামবাড়ায় ফিরে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখানে কারবালার শহীদদের জন্য দোয়া চাওয়া হয় এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান গ্রহণের শপথ পুনর্ব্যক্ত করেন উপস্থিতরা।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।