দক্ষিণ পূর্ব

গোপালগঞ্জ ঘিরে নাশকতার ছক,এসআরবি কমান্ডার আটক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৫:৪৫ সকাল
পঠিত : ১০৮
গোপালগঞ্জ ঘিরে নাশকতার ছক,এসআরবি কমান্ডার আটক

ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে সহিংসতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নে জড়িত ব্যক্তিদের শনাক্তে তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এ পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের একটি বিশ্বস্ত সূত্রের দাবি, সহিংসতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসআরবির ভৈরব কমান্ডার আবুল হাসানকে আটক করা হয়। আটকের আগে তাকে এসআরবি-১১ এবং ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে। শুধু এসআরবির সদস্যরাই নন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য।

বিজিবি মোতায়েন করা অন্য জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।