গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বিবিসিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরও আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়।
পরপর কয়েক দিনের ব্যবধানে জেলার তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।