বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মোহাম্মদ নাছির উদ্দীন (বড় নাছির)কে সভাপতি এবং মো. নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন (বড় নাছির)। সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি মাহমুদা সুলতানা ঝরনা, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রাসেল পারভেজ সুজন, সাবেক ছাত্রদল নেতা কুতুবউদ্দিন শিমুল, বিএনপি নেতা শওকত হোসেন ও ইউনূস শুভ।
এ ছাড়া সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ তোফায়েল, সহ-সভাপতি শামসুদ্দিন বাবুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফারজানা পারভিন নিপাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. শফিউল আলম, সাইফুদ্দীন, শের মোহাম্মদ, হোসাইনুল করিম বাবাই, আরমান আজিজ, শামসুদ্দীন বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা ইশতিয়াক আহমেদ, শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াজী, কৃষক দল নেতা আবদুল নুর তুষার, মহিলা দল নেত্রী জাহানারা আবেদিন, মাহমুদা সুলতানা, সুলতানা আয়েশা ও মিতা নুরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে মোহাম্মদ নাছির উদ্দীন (বড় নাছির)কে সভাপতি এবং মো. নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।