দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০২:১৯ দুপুর
পঠিত : ২৭
কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, নগদ আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।

কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

কর্ণফুলী প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, বিএনপি নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম, সিনিয়র সহসভাপতি খালেদ মনসুর, সহসভাপতি বদরুল হক এবং আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. হারুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক মো. জাবেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহ সুমন এবং নুসরাত জাহান, মো. মাকসুদ ও গিয়াস উদ্দিন।

এ ছাড়া বিডি ক্লিন, মানবতার শেষ আশ্রম, আলোকিত নারী কল্যাণ সংগঠন ও দুরন্ত দুর্বারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।