দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে যুককের খণ্ডিত হাত-পা উদ্ধার, বাকি দেহাংশের খোঁজে অভিযান

RAFIQ HYDER
প্রকাশ : ২৩ জানুয়ারী ২০২৬
পঠিত :
চট্টগ্রামে যুককের খণ্ডিত হাত-পা উদ্ধার, বাকি দেহাংশের খোঁজে অভিযান
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকটির দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। তবে এখনো তার দেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, উদ্ধার করা হাত ও পাগুলোর রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে নৃশংসভাবে হত্যা করে দেহ খণ্ডিত করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর রাত পৌনে ১০টার দিকে দুটি হাত ও দুটি পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে থানা এলাকার ঠিক কোন স্থান থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি। 
ওসি জানান, পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশের একটি সূত্র জানায়, আঙুলের ছাপ বিশ্লেষণ করে নিহত যুবকের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় নিশ্চিত করতে আরও যাচাই-বাছাই চলছে।

সূত্রটি আরও জানায়, যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিটগুলো অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দেহের বাকি অংশ উদ্ধার এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

রহা
 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।