দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের বিভিন্ন গ্রামে আজ ঈদ

sathi
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫
পঠিত :
চট্টগ্রামের বিভিন্ন গ্রামে আজ ঈদ

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে রোববার ঈদুল ফিতর উদযাপন হবে। সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবারের অনুসারী এ মুসলিমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। তারা এ অনুযায়ী রোজাও রাখা শুরু করেছিলেন সৌদি আরবকে অনুসরণ করে৷২৮ ফেব্রুয়ারি রাতে তারাবিহ'র নামাজও আদায়শুরু করেছিলেন। 

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারী মুসলিমরা রোজা রাখা শুরু করে। 

সাতকানিয়ার মির্জারখীল দরবার সূত্রে জানা যায়, মির্জারখীল ছাড়াও উপজেলার সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, গারাঙ্গিয়া, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়াসহ ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ রোববার ঈদ উদযাপন করবেন।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারী রয়েছেন।

মির্জাখীল দরবারের সাহেবজাদা মোহাম্মদ মছউদুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান, আমাদের পূর্বের দেশগুলোতে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে ২৮ ফেব্রুয়ারী থেকে  তারাবিহ'র নামাজও আদায় করেছি। 

তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দু'শ বছর ধরে এভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সব ধর্মীয় রীতি আমরা পালন করে আসছি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।