দক্ষিণ পূর্ব

চবি শিক্ষার্থীকে বাসে যৌন হয়রানির অভিযোগ, ফটিকছড়িতে আটক

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ০৬:৫২ সকাল
পঠিত : ৬
চবি শিক্ষার্থীকে বাসে যৌন হয়রানির অভিযোগ, ফটিকছড়িতে আটক

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

 

আটক যুবক মোহাম্মদ জসিম (৩২) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার বাসিন্দা। তিনি তোফায়েল আহমেদের ছেলে।

 

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে জানালার পাশে বসেছিলেন ওই শিক্ষার্থী। তার পেছনের আসনে বসা অভিযুক্ত ব্যক্তি সিগারেটের ছাই ফেলার অজুহাতে একাধিকবার তার শরীরে স্পর্শ করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

শিক্ষার্থী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানিয়ে হাটহাজারী এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দেন।

 

তবে অভিযোগ রয়েছে, কিছু সময় পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশায় এসে অভিযুক্ত আবার একই বাসে ওঠেন।

 

এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং পুনরায় শারীরিকভাবে হেনস্তা ও হুমকি দেন। পরে বাসের যাত্রীরা তাকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, প্রথমবার প্রতিবাদের পরও অভিযুক্ত থামেননি। বরং পুনরায় বাসে উঠে তাকে লক্ষ্য করে হুমকি দেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। বাসের যাত্রীদের সহযোগিতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।

 

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ঘটনাটি হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মধ্যবর্তী এলাকায় ঘটে। যাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।