দক্ষিণ পূর্ব

চার যুদ্ধের সৈনিক শহীদ ডা. আহমেদ কবির ভূঁইয়ার ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
পঠিত : ১০
চার যুদ্ধের সৈনিক শহীদ ডা. আহমেদ কবির ভূঁইয়ার ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ছবি

সামরিক শিক্ষায় শিক্ষিত মুক্তিযুদ্ধের সংগঠক, রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 শুক্রবার (২৮ আগস্ট)শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মুক্তিযুদ্ধের সময় ডা. আহমেদ কবির ভূঁইয়া ৫ নম্বর সেক্টরের বাঁশতলা সাব-সেক্টরের অধীন মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৮ আগস্ট মহবতপুর সম্মুখযুদ্ধে তিনি শাহাদাতবরণ করেন।

মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে। যুদ্ধকালীন বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ হিসেবে সম্মানিত করে।

শহীদ ডা. আহমেদ কবির ভূঁইয়ার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাহসিকতার অনুপ্রেরণা হয়ে থাকবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।