দক্ষিণ পূর্ব

ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৯:২৯ সকাল
পঠিত : ৬৮
ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত

ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের হামলায় আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে চায়ের দোকানের সামনে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের ছোট ভাই রেজাউল করিমের অভিযোগ, বুধবার রাতে আশরাফ আলী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানের সামনে পান খেতে যান। এ সময় বিএনপি ও ছাত্রদলের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী তাঁর ওপর হামলা চালান। তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা আশরাফ আলীকে দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।