দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০১:৫৮ দুপুর
পঠিত : ২৯
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার

ছবি

Degchibarictg

চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা সংকট ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হটিয়ে সেখানে সুশাসন নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পের ভেতরে মাদক কারবার ও মানবপাচারের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

এ পরিস্থিতিতে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।