দক্ষিণ পূর্ব

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ ০৫:৪৭ বিকাল
পঠিত : ৭৩
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

এদিকে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাঁদের কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে তিন দিনের জন্য সব অফিস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।