দক্ষিণ পূর্ব

জাতীয় রেকর্ড গড়ে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৩২ দুপুর
পঠিত : ৩৭
জাতীয় রেকর্ড গড়ে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না


ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। নারীদের ট্রিপল জাম্পে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩ দশমিক ২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয় নারীদের ট্রিপল জাম্পের ফাইনাল। স্বপ্না প্রথম প্রচেষ্টায় ১২ দশমিক ৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২ দশমিক ৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২ দশমিক ৮৯ মিটার লাফ দেন। তাঁর দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়।

স্বর্ণপদক জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া হয় স্বপ্নার। মাত্র শূন্য দশমিক ০২ মিটারের ব্যবধানে তাঁকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন ভারতের সাধনা রবি। নিজের ষষ্ঠ প্রচেষ্টায় ১৩ দশমিক ২৪ মিটার লাফ দেন তিনি।

এ ইভেন্টে ১২ দশমিক ৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।

এর আগে বুধবার নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।

আগামী ২৭ নভেম্বর এ প্রতিযোগিতা শেষ হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।