দক্ষিণ পূর্ব

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১১ দুপুর
পঠিত : ৪০
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

নমুনা ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম নগরের সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীতাকুণ্ডসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সমস্যা ও যানজট নিরসনে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেয়।

মতবিনিময়কালে নাগরিক সমাজের নেতারা সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরেন তারা।

জবাবে মন্ত্রী জানান, মহাসড়কের যানজট কমাতে সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সাক্ষাৎ শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতাদের বক্তব্য ও দাবিগুলো মন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং এসব বিষয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আরএইচ 

মন্তব্য (১)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।
মোহাম্মদ আবদুল করিম ১ সপ্তাহ আগে
চমৎকার প্রস্তাব
উত্তর দিন
আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।