সোমবার (১২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
এদিকে, সৌদি আরবের আরেক গুরুত্বপূর্ণ বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এ কারণে ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। এতে রিয়াদগামী যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন দাম্মামগামী যাত্রীরাও।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।