দক্ষিণ পূর্ব

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ০২:৪১ রাত
পঠিত : ২৪
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইল ছবি

Degchibarictg

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে ভবিষ্যতে এ ব্যবস্থা সংশোধন বা পরিবর্তন করতে হলে জনগণের মতামত নেওয়া বাধ্যতামূলক হয়। এ জন্য সংবিধানে গণভোটের শর্ত যুক্ত করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে রাষ্ট্রপতিকে রাখার বিষয়ে বিএনপি অটল রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া কী হবে, তা পরবর্তী সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে ভবিষ্যতে কেউ যেন সহজে এ ব্যবস্থা বাতিল বা পরিবর্তন করতে না পারে, সেজন্য সংবিধানে গণভোটের শর্ত যুক্ত করা হবে।

জুলাই যোদ্ধাদের দাবির বিষয়ে তিনি বলেন, তারা আইনি ও সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সরকার এ বিষয়ে আন্তরিক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের তফসিলে নির্দিষ্ট জায়গায় জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয় যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো বিষয় বাদ পড়ছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে।

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতেও সরকার অত্যন্ত আন্তরিক বলে আশ্বাস দেন তিনি।

সংবিধান সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৌলিক জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। তবে সংবিধান সংশোধনের চূড়ান্ত প্রক্রিয়া সংসদেই সম্পন্ন হবে। রাজপথে লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।