দক্ষিণ পূর্ব

তাজমিন হত্যা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার রাজু

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৫:০৩ বিকাল
পঠিত : ৫৪
তাজমিন হত্যা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার রাজু

ছবি

Degchibarictg

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে কক্সবাজারের রাজু চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য যাচাইয়ের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এর আগে এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তাজমিন ও রাজু কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছাড়েন। পরে রাজু তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন বলে জানা গেছে। হোটেলের নিবন্ধন খাতা, সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে কক্সবাজারে তাজমিনের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এরপর বাড়ি ফেরার পথে তাজমিনের সঙ্গে অপরাধের ঘটনাটি ঘটে বলে তদন্তে উঠে এসেছে। ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সুমন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোন উদ্ধার করা হয়েছে। নতুন করে রাজুকে গ্রেপ্তারের পর তদন্তে তার ভূমিকা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।