দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক (ডিজি) হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। সংস্থাটির নিজস্ব জনবল থেকে পদোন্নতি পেয়ে সপ্তম কর্মকর্তা হিসেবে তিনি এ দায়িত্ব পেলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দুদক সূত্রে জানা যায়, এর আগে সংস্থাটির নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তারসহ আরও কয়েকজন কর্মকর্তা।
মোহাম্মদ মোরশেদ আলমও একই ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে দুদকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর পরিচালক থেকে পদোন্নতি পেয়ে এবার মহাপরিচালক হলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।