দক্ষিণ পূর্ব

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০২:৪৭ দুপুর
পঠিত : ২
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত একদিন সরকারি ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজার ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি মিলছে।

এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর ছিল কর্মদিবস। এখন ওই দিনের ছুটি পুনর্নির্ধারণ করে ১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

এদিকে, ২০২৬ সালের পূজা সূচি অনুযায়ী ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্তের বিষয়টিও উল্লেখ করা হয়। দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে পালন করা হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।

আর/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।