জানা গেছে, এবার মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়েছে। দানবাক্সগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাঙ্কের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাঙ্ক যুক্ত করা হয়।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টাকা গণনা শেষে এবার মোট কত টাকা পাওয়া গেছে, তা জানা যাবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।