সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্টের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শাবনুর নামের এক নারীর দ্বিতীয় স্বামী ফেরদৌসের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফেরদৌস ধারালো ছুরি দিয়ে শিশু ওমরকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছুরিকাঘাতে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ফেরদৌস ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।