চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ি থেকে প্রণব চৌধুরী মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার পশ্চিম রাউজান এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার প্রণব চৌধুরী মিঠু পশ্চিম রাউজান এলাকার সত্যেন্দ্র চৌধুরী বাড়ির সত্যেন্দ্র লাল চৌধুরীর ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রণব চৌধুরী মিঠুর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।