বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদনশিল্পে রূপান্তর করা সম্ভব হলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা।
তিনি বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসাসেবা প্রান্তিক খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, খামার সম্প্রসারণে সরকার তাঁদের প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহায়তা দেবে।
মেধাসমৃদ্ধ জাতি গঠনে পুষ্টির নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, একটি মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পর্যাপ্ত প্রাণিজ আমিষ নিশ্চিত করা অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।