দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অবৈধভাবে উত্তোলন করা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ

saiful
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০ সকাল
পঠিত :
ফটিকছড়িতে অবৈধভাবে উত্তোলন করা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ


 ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চুরহাট এলাকায় ধুরং খাল থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ সহযোগিতা করে।

অভিযানকালে ধুরং খাল থেকে অনুমোদন ছাড়া উত্তোলন করে মজুত রাখা ওই বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর উপজেলার সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই অভিযানে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এ ছাড়া প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, নদী ও খাল থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।