চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি কাঠ ও গোলকাঠ জব্দ করেছে বন বিভাগ। এসময় প্রায় ৭০ ঘনফুট জ্বালানি কাঠবোঝাই একটি চাঁন্দের গাড়ি (জিপ) জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে দুটি পৃথক মামলা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের কর্মীদের যৌথ অভিযানে এসব কাঠ ও গাড়ি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা গাড়িটিতে আনুমানিক ৭০ ঘনফুট জ্বালানি কাঠ ছিল। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া একই অভিযানে পৃথক ঘটনায় ১৫ ঘনফুট জ্বালানি কাঠ এবং আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির ৩৫ টুকরা গোলকাঠ জব্দ করা হয়। এসব গোলকাঠের পরিমাণ আনুমানিক ৩২ ঘনফুট। এ ঘটনায় বন আইনে আরও একটি মামলা করা হয়েছে।
জব্দ করা চাঁন্দের গাড়ি, জ্বালানি কাঠ ও গোলকাঠ বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বনজ সম্পদ রক্ষা ও বন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।