ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোহাম্মদ বারেক আলী মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের একমাসের মাথায় মারা গেলেন বারেক।
জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারেক আলীও। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন বলেছেন, 'বারেক আলীর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র এক মাস আগে বিবাহিত জীবনে পা রেখেছিলেন তিনি।'
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।