দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে রাতের অভিযানে টিলা কাটার এক্সকাভেটর ও ড্রাম ট্রাক জব্দ

saiful
saiful
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ১২:২১ দুপুর
পঠিত : ৪৩
ফটিকছড়িতে রাতের অভিযানে টিলা কাটার এক্সকাভেটর ও ড্রাম ট্রাক জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় উপজেলার নানুপুর ইউনিয়নের গামারিতলা এলাকা থেকে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সময় একটি এক্সকাভেটর ও একটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে যান দুটি জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে টিলা কাটা বন্ধ এবং পরিবেশের ক্ষতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, জব্দ করা যানবাহনের মালিক কারা এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।