দক্ষিণ পূর্ব

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০৮:১৪ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৫২
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

ছবি

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, শর্তের কারণে সরকার আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে যায়নি। বরং আগের সরকারের সময়ে নেওয়া প্রোগ্রামে এমন কিছু বিষয় রয়েছে, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন।

আমির খসরু বলেন, রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সময়ের প্রয়োজন রয়েছে।

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাসহ উন্নয়ন সহযোগীরা সমন্বয় করছে। আইএমএফও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। সব অংশীদারের পরিকল্পনার সমন্বয় না হলে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।