বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে এ মাস গণনা শুরু হবে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সোমবার (১২ অক্টোবর) পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।