দক্ষিণ পূর্ব

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে: রাষ্ট্রপতি

ইমাম উদ্দিন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ১২:২৬ দুপুর
পঠিত : ২
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে: রাষ্ট্রপতি

চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (১ অক্টোবর), এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি এবং দেশটির জনগণকে অভিনন্দন জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বোঝাপড়ার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা আরও বিস্তৃত হচ্ছে।


তিনি বলেন, নতুন যুগে চীন-বাংলাদেশ ‘অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ যৌথভাবে গড়ে তোলার চুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। এটি উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে নতুন গতি সঞ্চার করেছে।


বাংলাদেশের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর ও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখবে।


শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও সুখ এবং চীনের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।