দক্ষিণ পূর্ব

বান্দরবানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৪:৫২ দুপুর
পঠিত : ২৭
বান্দরবানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
Degchibarictg

বান্দরবানের লামার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'নদীর ঘাট' এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), লামা উপজেলা শাখা। 


শনিবার (১০ অক্টোবর) পৌরসভার নদীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও নানাবিধ বর্জ্য অপসারণের মাধ্যমে পর্যটন স্থানটির সৌন্দর্য ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচি পালন করা হয়।


​স্থানীয় ও পর্যটকদের সূত্রে জানা যায়, লামার আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি দীর্ঘদিন ধরে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল। এতে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছিল, তেমনি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরিবেশ সুরক্ষা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে ছাত্র পরিষদের তরুণ কর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমে পড়েন।


​অভিযান পরিচালনাকালে সংগঠনের সদস্যরা জমে থাকা বর্জ্য অপসারণ করার পাশাপাশি আগত পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে নদী ও পর্যটন এলাকার পরিবেশ রক্ষা করতে সবাইকে আহ্বান জানান তাঁরা।


​এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লামা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, "লামার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ নদীর ঘাট দীর্ঘদিন ধরে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল। এতে একদিকে যেমন পর্যটন সৌন্দর্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।"


​তিনি আরও জানান, "পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর লামা—এটাই আমাদের অঙ্গীকার।" নদী ও পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং একটি পরিচ্ছন্ন লামা গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।