বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীদের প্রথম দল কুয়ালালামপুরে যাবেন। তাঁরা মালয়েশিয়ার ডিএইচএলে কাজে যোগ দেবেন। কর্মীদের যাতায়াতসহ যাবতীয় খরচ বহন করছে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
এসব আবেদনের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়। তাঁদের মধ্য থেকেই প্রথম দফায় ১১২ কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন।
কর্মীদের যাতায়াত ও নিয়োগসংক্রান্ত সব ব্যয় নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করায় তাঁদের কোনো অভিবাসন ব্যয় করতে হচ্ছে না।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।