দক্ষিণ পূর্ব

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সারাদেশে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৭:০৭ সকাল
পঠিত : ২৮
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সারাদেশে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে সারা দেশে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণশুনানির বিষয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা এখনো দিচ্ছে, তাদেরও প্রচলিত আইনে আলাদাভাবে বিচারের সুযোগ রয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম বলেন, শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।