দক্ষিণ পূর্ব

রাঙামাটিতে খেলনা পিস্তল দিয়ে ডাকাতি, গণপিটুনিতে যুবক নিহত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০২:১১ দুপুর
পঠিত : ৩১
রাঙামাটিতে খেলনা পিস্তল দিয়ে ডাকাতি, গণপিটুনিতে যুবক নিহত
রাঙামাটির রাজস্থলী উপজেলায় খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির সময় স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খ্যাংদং পাড়া ব্যাপ্টিস্ট চার্চে এ ঘটনা ঘটে।

নিহত রফিক বাঙালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খ্যাংদং পাড়া ব্যাপ্টিস্ট মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় খেলনা পিস্তল নিয়ে প্রবেশ করেন দুই ব্যক্তি। এ সময় সুহেলের স্ত্রী হেনা ত্রিপুরাকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি থেকে নগদ ২ লাখ টাকা ও তিনটি স্বর্ণের আংটি লুট করেন তারা।

একপর্যায়ে হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় রফিককে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী মো. আকাশ (২৪) লুট করা টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যান। বাইরে পাহারায় থাকা আরও দুই সহযোগীও পালিয়ে যান। আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের আলী করিমের ছেলে।

পরে আটক রফিককে উত্তেজিত জনতা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের আংটি এবং ডাকাতিতে ব্যবহৃত খেলনা পিস্তলটি জব্দ করে।

পরে রাত ৮টার দিকে রফিককে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঙালহালিয়ায় চার্চে ডাকাতির সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।