দক্ষিণ পূর্ব

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন মনোনীত

Jobaer Raihan Jihan
Jobaer Raihan Jihan
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ১১:১১ দুপুর
পঠিত : ৩
রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন মনোনীত

ছবি: সংগৃহীত

Degchibarictg

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক সদস্য মনোনিত হয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মামুনুর রশীদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়। একই প্রজ্ঞাপনে মনোনিত অন্যান্য সদস্যরা হলেন, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক মো. মোস্তাক উদ্দিন ঠাকুর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের  প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (কেমিস্ট্রি ডিভিশন) ড. এ. কে. এম. আতিক উল্লাহ, চট্টগ্রাম বিভাগয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮ (১) (চ), (ট) এবং ১৮ (৪) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক নিম্নোক্ত প্রতিনিধিগণকে সদস্য হিসেবে ০৩ (তিন) বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো

মামুনুর রশীদ মামুন পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি রাখতে কাজ করে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের ১৯৮৫ সালে তিনি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে দায়িত্ব পান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে। ১৯৯০ সালে রাঙামটি শহর ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে তিনি রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ সভাপতি এবং ১৯৯৪ সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি এবং হন। ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব মনোনিত হন।

২০০৯ সালে রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি এবং রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে পুনরায় রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পান।

২০১৫ সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০২২ সালের ৯ জুন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

দক্ষিণপূর্ব/এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।