প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) থেকে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
রোববার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দলটির কাছে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সম্মতি জানিয়েছে এনসিপি। সোমবার দলটির একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।