দক্ষিণ পূর্ব

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাংচুর লুটপাট এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ০৬:৫৭ সকাল
পঠিত : ৪২
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাংচুর লুটপাট এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

ছবি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। একই সঙ্গে বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি।

ওই নেতা বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করবেন। যেকোনো সময় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। আজ পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনাই বেশি।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়।

এর মধ্যে ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পরপরই দল ও সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

দলীয় সূত্রের দাবি, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। এসব আলোচনার ধারাবাহিকতায় ফেরদৌস আহমেদ মিষ্টিকে দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।