দক্ষিণ পূর্ব

রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের চারজনের, আহত ৩

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ ০১:০৩ দুপুর
পঠিত : ৫৫
রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের চারজনের, আহত ৩

ছবি

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এতে একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), রুবেলের তিন বছর বয়সী ছেলে সাহিল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।

এ ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং অপর এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।