দক্ষিণ পূর্ব

শাহ আমানত মাজারে ককটেল, ছাত্রলীগের দুই কর্মী আটক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০৮:০৩ রাত
পঠিত : ৭১
শাহ আমানত মাজারে ককটেল, ছাত্রলীগের দুই কর্মী আটক

ছবি

চট্টগ্রাম নগরের শাহ আমানত খান (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নগরের জেল রোড এলাকায় মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন নগরের ষোলশহর এলাকার আবদুল্লাহ আল মামুন ছোটন এবং খাজা রোডের সাবানঘাটা এলাকার আশরাফুল ইসমাঈল ইসনান। তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাজারে লোকসমাগম বেশি থাকার সুযোগে নাশকতার চেষ্টা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাজার ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল কোতোয়ালি থানা পুলিশ। একপর্যায়ে মোটরসাইকেলে করে আসা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁদের একজনের পকেট থেকে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ককটেল নিয়ে মাজারে এসেছিলেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, উদ্ধার করা ককটেলটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিজেদের হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় মাজার এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, শাহ আমানত মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।