দক্ষিণ পূর্ব

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ মে ২০২৬
পঠিত :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ফাইল ছবি

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শেষ হলো ১৪৪৭ হিজরি সালের পবিত্র হজ মৌসুম। হজের সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে শেষ হওয়ার পর সৌদি আরব সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজকে ‘সফল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান হজের যাবতীয় ধর্মীয় রীতি-নীতি সম্পন্ন করেছেন। খবর গালফ নিউজের।

 

শুক্রবার (২৯ মে) মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর এবং স্থায়ী হজ ও ওমরাহ কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ আনুষ্ঠানিকভাবে এই সফলতার কথা জানান। তিনি বলেন, ‘নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার চমৎকার সমন্বয় এবং আধুনিক সেবা কাঠামোর কারণে আল্লাহর মেহমানরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের ইবাদত-বন্দেগি শেষ করতে পেরেছেন।’

 

 

বিজ্ঞাপন

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর্বগুলো সফলভাবে শেষ হওয়ার পরই এই আনুষ্ঠানিক ঘোষণা আসে। প্রিন্স সৌদ বিন মিশাল সৌদির শীর্ষ নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর মধ্যকার কঠোর সমন্বয়ের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, হাজিদের এই সেবা প্রদান করা সৌদি জাতির জন্য অত্যন্ত গর্বের এবং আন্তরিকতার একটি বহিঃপ্রকাশ।

 

তবে এই সফলতার পরপরই হাত গুটিয়ে বসে থাকছে না সৌদি প্রশাসন। ডেপুটি গভর্নর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বছরের হজের সমাপ্তি মানেই আগামী বছরের প্রস্তুতির শুরু। বিশ্বের মুসলিম উম্মাহর সেবায় নিজেদের মানদণ্ডকে আরও উঁচুতে নিয়ে যেতে এখনই আগামী মৌসুমের কর্মপরিকল্পনা শুরু করা হয়েছে বলে জানান তিনি।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।