দক্ষিণ পূর্ব

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ১০:৫৩ দুপুর
পঠিত : ৫৯
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক



বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্পিকার বলেন, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে সংসদকে অবহিত করেন স্পিকার।

ড. ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে দায়িত্ব পালন করেন।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।