দক্ষিণ পূর্ব

সন্দ্বীপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিএনপির

saiful
saiful
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১০:৫১ দুপুর
পঠিত : ৫
সন্দ্বীপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিএনপির
Degchibarictg

সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্যসচিব আলমগীর হোসাইন ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও আবুল কাসেম মাস্টার, উপজেলা বিএনপির সদস্য হাসানুজ্জামান মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নিঝুম খান, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব মো. শহীদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ফরম বিতরণ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।