দক্ষিণ পূর্ব

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৪:৩০ সকাল
পঠিত : ৫০
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে তাঁরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে প্রেসিডেন্ট শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে তিন বাহিনীর পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।