দক্ষিণ পূর্ব

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:২০ সকাল
পঠিত : ৪৫
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে রাজধানীতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই রাতে রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অন্যদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে নাশকতার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।