দক্ষিণ পূর্ব

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ ০৪:৫২ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৫৬
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

ছবি

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের একটি গলির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিমন্ত্রীর বাসায় কোনো আগুন দেওয়া হয়নি। বাসার সামনে গলির একটি প্রবেশপথ রয়েছে। সেই প্রবেশপথের সামনেই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকটি বাসা রয়েছে, যার একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

স্থানীয়দের কেউ কেউ আগুন দেওয়ার ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ তা নাকচ করেছে। উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। এটি পেট্রোল বোমা হামলার ঘটনা নয়।

এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।