দক্ষিণ পূর্ব

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে তিনটি ব্লকে রিং ও বেলুনিং সম্পন্ন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০১:০৩ দুপুর
পঠিত : ৮৯
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে তিনটি ব্লকে রিং ও বেলুনিং সম্পন্ন

ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর সফলভাবে চিকিৎসা সম্পন্ন হয়েছে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) স্থাপন এবং অন্যটিতে বেলুনিং করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে এ চিকিৎসা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বী খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, দুটি ব্লকে রিং স্থাপন করা হয় এবং অন্য ব্লকটিতে বেলুনিং করা হয়।

দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল অভিজ্ঞ চিকিৎসক এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাঁকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

মন্ত্রীর অসুস্থতার খবরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরা। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।