শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহ যেন তাঁকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন।
হাটহাজারীতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী উপজেলার ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। বাংলাদেশের মধ্যে একমাত্র উপজেলা হিসেবে হাটহাজারীর ১৪১ জনকে ইসলামী ফাউন্ডেশনে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে হাটহাজারী উপজেলায় ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৩২টি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে স্থানীয় সন্তানদের কাজের সুযোগ তৈরি করা হয়েছে। এসব উদ্যোগের জন্য হাটহাজারীবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন হোক। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী, সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করা হবে।
মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ হাজারো মানুষ অংশ নেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।