দক্ষিণ পূর্ব

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের সমাবেশ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০১:৪১ দুপুর
পঠিত : ৫৩
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের সমাবেশ

ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ১ ডিসেম্বর দুপুর ২টায় উদ্বোধনী সমাবেশ শুরু হবে। বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রিজভী বলেন, যৌথসভায় বিভিন্ন আলোচ্যসূচি ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সভার মূল আলোচ্য বিষয় ছিল বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের আয়োজন ও প্রস্তুতি।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমন্বয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।