দক্ষিণ পূর্ব

৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৭:৩১ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪৬
৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি

ফাইল ছবি

Degchibarictg

দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২০২৭ সালের ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে-এর মধ্যে সম্পন্ন করা হবে। পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।